মেগা প্রকল্প
আগামী বছরেই শুরু হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্প
আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের প্রথম পর্বের কাজ শুরু হতে যাচ্ছে। প্রায় ৩৫ হাজার কোটি টাকা প্রাথমিক ব্যয়ে নির্মিত এই মেগা প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় সাত কোটি মানুষের আর্থসামাজিক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।